দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) উদ্যোগে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন, দিনাজপুর ৬ আসনের সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হাসান এমপি ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় পৌর শহরের মুন্সিপাড়া-সিপি রোড এলাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট পৌর দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এ কে এম জাকির হোসেন ম-ল (কৌশিক)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ এইচ এম নুরুল আনোয়ার, মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. আরিফুজ্জামান ও এস এম আরিফুল ইসলাম, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (টেকনিক্যাল অ্যান্ড অপারেশন) মো. এনায়েত করিম চৌধুরী,
উপমহাব্যবস্থাপক (সমিতি) আমির কুমার মল্ল, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।
মন্ত্রী বলেন, স্থানীয়ভাবে দুগ্ধ সংগ্রহ ও সংরক্ষণের এমন কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকায় এতদিন খামারিদের নানা সীমাবদ্ধতার মধ্যে পড়তে হতো। এটি চালু হওয়ায় ঘোড়াঘাটসহ আশপাশের এলাকার দুগ্ধ খামারিরা ন্যায্যমূল্যে দুধ বিক্রির সুযোগ পাবেন। নতুন এ কেন্দ্রটির দৈনিক চার হাজার লিটার দুধ শীতলীকরণ ও সংরক্ষণের সক্ষমতা রয়েছে। পাশাপাশি দুধ সংগ্রহ, সংরক্ষণ ও সংষিøষ্ট অন্যান্য সুবিধাও গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫