দিনাজপুরের কাহারোলে নাগরিকতা ফেসিং প্রকল্প নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ ও প্রত্যাশা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কাহারোল উপজেলা ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ হলরুমে। গ্রাম বিকাশ কেন্দ্র দিনাজপুর ও ডেমোক্রেসিওয়াচ এর সহযোগীতায় গণশুনানি সভায় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আকতার উদ্দীনের সভাপতিত্বে সভায় আদিবাসী নেত্রী আলফা টুডু বলেন, গণশুনানিতে স্থানীয় জনগণ বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন নাগরিক সেবা ও এলাকার নানা সমস্যাগুলো তুলে ধরেন।
গণশুনানিতে উপস্থিত ছিলেন ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ মৌসুমী আক্তার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন, মহিলা ইউপি সদস্য দিপ্তী রানী রায়, আদিবাসী
নেত্রী আলফা টুডু, ইউপি সদস্য মোঃ আজগার আলী, ইউপি সদস্য মোঃ মোজাফ্ফর হোসেন।
তারা এসব সমস্যার দ্রæত সমাধান এবং ইউনিয়ন পরিষদের সেবার মান আরো উন্নত করার দাবি জানান এবং সভায় মোট ৩০ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫