বাংলাদেশে এই প্রথম দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, শ্রীশ্রী চণ্ডী ও শ্রীমদ্ভগবদ্গীতার সমবেত পাঠ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আয়োজন করা হয় বৈদিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৬।
১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার দিনব্যাপী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাঝিনায় অবস্থিত চিবুকা দেবী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত গীতা স্কুলের শিক্ষার্থী ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পবিত্র ধর্মগ্রন্থের সমবেত পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এ আয়োজনের মধ্য দিয়ে বৈদিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সনাতন সংস্কৃতির চর্চায় নতুন মাত্রা যোগ হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী দুলাল চন্দ্র রায়। অনুষ্ঠানের আহ্বায়ক ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বৈদিক সনাতন প্রচার সংঘের প্রতিষ্ঠাতা শ্রী তুষার রঞ্জন রায় কেশব। অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী প্রফুল্ল কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী উত্তম কুমার রায়।
অনুষ্ঠানে বক্তারা বৈদিক শিক্ষা ও গীতা পাঠের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ বৈদিক সনাতন প্রচার সংঘ ও বৈদিক আশ্রয় কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলা বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও ভক্তবৃন্দের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫