প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৮:২৭ এ.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপি'র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচির নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় শেষ হয়।
জেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এর আগে জেলা প্রশাসন চত্বরে আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটপরিবর্তন, সিপাহি-জনতার ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫