দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার করেছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে তৎপরতার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নিবিড় নজরদারি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।
এরই ধারাবাহিকতায়, ২৭ অক্টোবর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির সদস্যরা। অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন। সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর নজরদারি ও কার্যকর অভিযানের মাধ্যমে চোরাচালান চক্রের অপতৎপরতা রুখে দিতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫