শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে দিনাজপুর পূজা উদযাপন পরিষদ, দিনাজপুর সার্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটি এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ১৬ অক্টোবর শুক্রবার ২০২৬ এই সভার আয়োজন করা হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়।
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জল, আকতারুজ্জামান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, দিনাজপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, দিনাজপুর সার্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি তপন চক্রবর্তী, সহ সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, সদস্য সচিব হাসদা সুইট। এছাড়া সংগঠনের হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫