“পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ড বল, এরই নাম
ফুটবল, মাদক ছেড়ে খেলতে চল”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ চত্ত¡র খেলার মাঠে অত্র এলাকার শিশু, কিশোর ও যুবকদের নিয়ে প্রতিদিন বিকালে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করছেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ জনাব আলী সরকার।
তিনি আরো জানান, নিয়মিত খেলাধুলা শারীরিক গঠন ও সুস্থ্যতা, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকমুক্ত সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বিশেষ ভ‚মিকা রাখবে। তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফুটবল উপহার প্রদান করেন। এতে করে শিশু, কিশোর ও যুবকদের মাঝে বেশ আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। তারা পড়ালেখার পাশাপাশি
বিকেলে প্রতিদিন মাঠে খেলতে আসেন সেই বিষয়ে উপদেশ প্রদান করেন এই অফিসার।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫