দিনাজপুরের কাহারোলে পরিবেশ বান্ধব, বজ্রপাত প্রতিরোধ
ও সৌন্দর্র্য্য বর্ধনে আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে তাল বীজ রোপন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার তারগাঁও ইউনিয়নসহ উপজেলার ৬টি ইউনিয়নে
উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে পরিবেশ বান্ধব, বজ্রপাত প্রতিরোধ ও
সৌন্দর্র্য্য বর্ধনের অংশ হিসেবে তাল বীজ রোপনের লক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি
অফিসার মোঃ জনাব আলী সরকারের সার্বিক তত্ত¡াবধায়ন ও প্রশিক্ষক-প্রশিক্ষকার
সহযোগিতায় আনসার ও ভিডিপি সদস্যরা এই তাল বীজ রোপন করেন।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ জনাব আলী সরকার জানান, অত্র উপজেলার ৬টি ইউনিয়নের ৭টি কাঁচা-পাকা সড়কে প্রায় ২ হাজারের অধিক তাল বীজ রোপন করা হয়।
তিনি আরোও জানান, এই তাল বীজ বিভিন্ন সড়কে রোপন করায় স্থানীয় জনগণ তা সাধুবাদ জানায় এবং ভবিষ্যতে তাল গাছের
যত্ম নেওয়ার প্রতিশ্রুতি দেন। এই উপজেলায় পরিবেশ বান্ধব, বজ্রপাত প্রতিরোধ ও সৌন্দর্র্য্য বর্ধনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫