দিনাজপুরের কাহারোলে বলরামপুর সরকার পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
শনিবার (১৯ সেপ্টেম্বর’২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সরকার পাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনারুল ইসলাম, কাহারোল কাওমি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোঃ মোশারফ হোসাইন, বলরামপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহফুজুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক যথাক্রমে মোঃ
শাহজাহান সিরাজ শিপন, মোঃ জুয়েল রানা, উপজেলা যুব দলের
আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক
দলের সদস্য সচিব মোঃ অলিউর রহমান প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলরামপুর সরকার পাড়া জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫