দিনাজপুরের ঐতিহ্যবাহী এবং উত্তরাঞ্চলের প্রথম ডিজিটাল শীতাতপ নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান হলি ল্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্কলারশিপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১১টায় কলেজের নিজস্ব 'ক্যাম্পাস-১'-এ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।কলেজের আসন বিন্যাস অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মোট ৩৬৬ জন শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশ নেন।
সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ।
পরীক্ষা চলাকালীন হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল হোসেন, শিক্ষা ও হোস্টেল পরিচালক মোঃ সালাহ্উদ্দিন খোকন-সহ কলেজের অন্যান্য পরিচালক ও শিক্ষকবৃন্দ বিভিন্ন কেন্দ্র ও কক্ষ পরিদর্শন করেন। তারা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুন্দর পরিবেশ নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।
মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে হলি ল্যান্ড কলেজের এই বিশেষ স্কলারশিপ আয়োজন প্রতিবারের মতো এবারও অনন্য ভূমিকা রাখবে বলে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ ইকবাল কবির মোগলসহ সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫