ঢাকাস্থ সাভার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট কবি ইব্রাহিম আজাদ এবং দিনাজপুরের হিলি নিবাসী বিশিষ্ট কবি প্রিয়াঙ্কা রায়ের আগমন উপলক্ষে দিনাজপুর লেখক ফোরামের উদ্যোগে ১০ আগস্ট রোববার বিশেষ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। দিনাজপুর প্রেসক্লাবের দ্বিতল মিলনায়তনে আয়োজিত এই আড্ডায় স্থানীয় কবি সাহিত্যিকগণ কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন।
সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই আড্ডা চলে রাত দশটা পর্যন্ত। দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্তে শুরু হওয়া আড্ডায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু আড্ডায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, এ ধরনের আড্ডা বেশি বেশি হওয়া উচিত যেন আমাদের দেশে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটে।
আড্ডায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের উপর আলোচনা করেন বিশিষ্ট গবেষক আলী ছায়েদ, ইব্রাহিম আজাদ প্রমুখ।
কবিতা পাঠ করেন কবি বাসব রায়, উদয় কুমার রায়, অদিতি রায়, তুষার শুভ্র বসাক, তাহমিনা খাতুন, কাউকাবুন্নেসা, ইয়াসমিন আরার রানু, প্রিয়াঙ্কা রায়, মামুনুর রহমান জুয়েল, রাকিউর রহমান পায়েল প্রমুখ। সংগীত পরিবেশন করেন মাসুদা খাতুন, মিনা সুলতানা, রিতা হেমব্রম, প্রশান্ত রায়, রুস্তম আলী মন্ডল, মুকিব হায়দার শিপন, সারাবান তহুরা মৌমিতা প্রমুখ। আবৃত্তি করেন আনিসুর রহমান। অভিনয় করেন গোলাম রাব্বানী মিয়া।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিশিষ্ট কবি মাসুদ মুস্তাফিজ, আবু বকর সিদ্দিক রতন, কল্পনা রায়, অদ্রি রায়, শ্যামলী হাজদা প্রমুখ উপস্থিত ছিলেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫