প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৮:১৬ এ.এম
দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা

দিনাজপুরে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
আল ইহসান যুব সংঘের উদ্যোগে ও মাজেদা চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচি হয় ।এ সেবার আওতায় ছিল রোগীদের ফ্রি চক্ষু পরীক্ষা এবং বাছাইকৃত ছানি পড়া রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করে বিনামূল্যে লেন্স সংযোজন, অপারেশনকৃত রোগীদের থাকা ও খাওয়াসহ ফ্রি চশমা,ওষুধ বিতরণ ।
আজ শনিবার দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি আবাসিক উন্নয়ন ক্লাবে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাঞ্চন কলোনির শাহী জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি ওবায়দুর রহমান গোল্ডেন,মসজিদ কমিটির সহ-সভাপতি শের আলী,সহ-সাধারন সম্পাদক ইসমাইল হোসেন মৃধা,শিক্ষা বিষয়ক সম্পাদ সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন ফিরোজ,সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদীন, সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি , সেলিম শেখ,সাধারণ সম্পাদক আসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক আবেদ আলী, কোষাধ্যক্ষ মোস্তফা প্রমুখ।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫