দিনাজপুরে অসহায় প্রতিবন্ধীদের পাশে নুর আল-জাহিদ ট্রাভেলস। খাদ্য সামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা।
১৭ জুলাই শুক্রবার সকালে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি মোড়ে অবস্থিত নুর আল-জাহিদ ট্রাভেলস দিনাজপুর শাখা অফিস প্রাঙ্গনে ২০ জন অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে এক বস্তা চাউল ও ১০ কেজি করে আলু উপহার দেওয়া হয়। দুবাই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসহায়,গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন নুর আল জাহিদ ট্রাভেলস (ইন্টারন্যাশনাল) এর চেয়ারম্যান মো.জাহিদুল ইসলাম পিয়াস।
এ সময় উপকারভোগীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক মো. জিয়াউর রহমান দুলাল, পাভেল,ব্যবসায়ী মো. মহসীন আলী, তরুণ সমাজ সেবক রবিউল আলম শামীম, রাকিব হাসান, শামীম রেজা,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ জাহিদুল ইসলাম পিয়াসের পরিবারবর্গ।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫