“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল ও বিরল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ রুরাল ডেভলাপমেন্ট বোর্ড কাহারোল ও বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এই ধারাবাহিকতায় সরকারের এই মহৎ উদ্যোগের সাথে একাত্ম ঘোষনা করে দীপশিখা পরিচালিত, সিডিডি এর সহযোগিতায এবং লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে বাস্তবায়িত মিনিংফুল পার্টিশিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থ উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন প্রকল্পের আওতায় ৩০ জন প্রতিবন্ধী শিশু, যুবা, ইমপ্যাক্ট গ্রুপ ও সিআরসি সদস্যসহ প্রকল্পের কর্মীগন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিআরডিবি অফিসার সহ অন্যান্য পরিষদের কর্মকর্তাবৃন্দ, প্রতিবন্ধী শিশু-কিশোর, যুব, অভিভাবক, স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বাংলাদেশ রুরাল ডেভলাপমেন্ট বোর্ড কাহারোল উপজেলা এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গ্রামীণ উন্নয়ন এর বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রকল্পের পক্ষ থেকে দীপশিখার প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দত্ত রায়সহ দুই জন প্রতিবন্ধী যুবা জুলফিকর ও সুমাইয়া আক্তার রিয়া বক্তব্য রাখেন এবং টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি, শিশু ও যুবদের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা সহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং প্রতিবন্ধী শিশু ও যুবদের মূলধারার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫