দিনাজপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে বহু আলোচিত ও প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন না ঘটায় সারাদেশের মত দিনাজপুর জেলায় চলমান (১ জুলাই-২০২৬) অনির্দিস্টকালের কর্মবিরতে বিষয় নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম বাদশার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেরন দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ।
দিনাজপুর জেলা শাখার আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তরে বিনা বেতন ভাতায় কর্মরত বিভিন্ন উপজেলা হতে আগত এআই টেকনিশিয়ানবৃন্দ কর্মবিরতির আন্দোলনকে সামনে রেখে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, সদস্য মোঃ ইমরান আলী, বিরল উপজেলার সভাপতি জয়রাজ রায়, বিরামপুর উপজেলার সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, বিরামপুর উপজেলার সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, বোচাগঞ্জ উপজেলা সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কাহারোল উপজেলার সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক হামিদুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, প্রাণিসম্পদের উন্নয়নে এবং আমিষ চাহিদা পুরণে এআই টেকনিশিয়ানরা নিরলস ভূমিকা রেখে ৩০ বছর সারাদেশে বিনা বেতন ভাতায় কর্মরত রয়েছে এবং সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ার আশায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করে আসছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের ইতিপূর্বে ২ হাজার টাকা সম্মানীত দেওয়া হতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ আমরা গত অর্থ বছরে সরকারি রাজস্ব খাতে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছি প্রাণিসম্পদের উন্নয়ন থেকে। ইতিপূর্বে আন্দোলনের প্রেক্ষিতে প্রতি উপজেলার আউটসোর্সিং এর মাধ্যমে ৪৯৫ জন অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত হয়। পরে কোম্পানীর রিট এর মাধ্যমে আদালত তা স্থগিত করে দেয়। তারই প্রেক্ষিতে ১লা জুলাই ২০২৬ হতে অনির্দিষ্টকালের জন্য ৫২৭২ জন এআই টেকনিশিয়ানদের যৌক্তিক দাবী দৈনিক হাজীরা অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারী না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫