প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ১২:৪৬ পি.এম
তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না তা বাস্তবায়নও করেন-দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, দেশটা সবার আর দেশটা গড়ার দায়িত্ব সবাই। করবো কাজ গড়বো দেম সবার আগে বাংলাদেশ। তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না তা বাস্তবায়নও করেন।
বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা সমাজসেবা কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণত্তর সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে। প্রশিক্ষণের গুনগতমান যেন উন্নত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মন্ত্রী বলেন, শিক্ষার সাথে দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেওয়া যাবে না, প্রশিক্ষণের পর প্রশিক্ষণপ্রাপ্তদের জীবনমান উন্নয়ন করতে হবে।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন,সমাজের কোন মানুষকে বাদ দেওয়া যাবে না। আমরা সুশাসন ও বৈষম্যহীন একটা সমাজ গড়তে চাই। আমরা সবাই মিলে যাতে ভাল থাকতে পারি ও এক সাথে কাজ করতে পারি সেই চেষ্টা করতে হবে।
[caption id="attachment_3826" align="alignnone" width="1024"]
Oplus_131072[/caption]
দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার জেদান আল মুসা,রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোছা.জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মো.গোলাম রসুল রাখি,জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ আব্দুর রহিম,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো.রুকনুজ্জামান মন্ডল, শহর সমাজসেবা অফিসার মো.মাইনুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ জনকে একটি করে গরু ও একজনকে একটি ছাগল প্রদান করা হয়। এছাড়া ১১ জন শারিরীক প্রতিবন্ধিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫