দিনাজপুরে "আমরা জুলাই যোদ্ধা" দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ শাহীন হোসেন।
বক্তব্যের শুরুতেই আহবায়ক মোঃ শাহীন বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব দেশপ্রেমের প্রশংসা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে এই অর্জনকে ধরে রাখতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
দৃঢ়তার সাথে তিনি আরও বলেন , "আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে দেশে দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রম রুখে দেওয়া।" ফ্যাসিবাদী দোসরদের সতর্ক করে তিনি বলেন, কোনোভাবেই দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা যাবে না। অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে আবারও রাজপথে নামতে জনগণ প্রস্তুত রয়েছে।
২৪ জুন ২০২৬ বুধবার বিকেল ৪ টায় দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় "আমরা জুলাই যোদ্ধা” দিনাজপুর জেলা শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভায় অংশগ্রহণ করেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ পারভেজ শেখ, মোঃ কাদের খান জনি, ফরিদুল ইসলাম বাপ্পী, মোঃ মুসলিম, সদস্য সচিব মোঃ মাসুম হোসেন, সিনিয়র সদস্য মোঃ লাবু, যুগ্ম সদস্য সচিব হাসিনুর আলী, মোঃ হায়াত আলী, মিনহাজ আহমেদ সিফাত, মোঃ আদনান আবীর, সদস্য মোঃ আব্দুর রহমান, মোঃ মমিনুল ইসলাম, কামাল হোসেন, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ নাঈম ইসলাম নাহিদ, মোঃ আরিফ হোসেন, মোঃ দুলাল হোসেন, শ্রী রবিন কুমার দাস, মোঃ রাজিব হোসেন, মোঃ মমিনুল ইসলাম হীরা, মোঃ হামিদুর জিন্নাত নয়ন, মোঃ রিসাদুল হাসান, মোঃ আরিফুল ইসলাম জিসান, মোঃ সাদ্দাম হোসেন বাবলা, মোঃ আরিফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে, "আমরা জুলাই যোদ্ধা" কেন্দ্রীয় কমিটির প্যাডের পাতায় গত ১২ জুন ২০২৬ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।