বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির
অংশ হিসেবে সারা দেশের ন্যায় ২৩ জুন -২০২৬ মঙ্গলবার জিয়া মঞ্চ দিনাজপুর জেলা ও কোতয়ালী শাখার আয়োজনে সন্ধ্যায় শহরের বালুবাড়িস্থ সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর
আলম এর বাসভবন সম্মুখ সড়ক হতে জিয়া মঞ্চ দিনাজপুর জেলা আহবায়ক কমিটির আহবায়ক মোঃ নওশাদ আলম পাপ্পুর নেতৃত্বে অপ-প্রচার ও রাজনৈতিক অপ-সংস্কৃতির বিরুদ্ধে একটি বিশাল মটরসাইকেল প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়কসমূহ
এবং শহরের বিভিন্ন ওলি গলি প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমবেত হয়।
এসময় জিয়া মঞ্চ জেলা কমিটির আহবায়ক মোঃ নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী খাজা, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, মোঃ
ছমিত, জিয়া মঞ্চ কোতয়ালী শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রোকনুজ্জামান রাজিব, জিয়া মঞ্চ কোতয়ালী শাখার নেতা আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ হেলাল ইসলাম ।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫