শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদদোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এ কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন,আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা,সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটানো। একই সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার প্রতি উৎসাহিত করা।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলানায়তনে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ও এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ
সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাদশা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবরার হাসনাত, কাহারোল সহকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ বাবু ও কাহারোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী হিসাব রক্ষক দীনাশীষ বসাক প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী এবং
শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদানের জন্য ২ জন শিক্ষকের সমন্বয়ে একটি টিম/দল গঠিত হয়। এই দল আয়োজিত অনুষ্ঠানে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’
প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়নন্দ এস সি উচ্চ বিদ্যালয় ১ম,
কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২য় ও মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেন। শেষে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস সনদ প্রদান করা হয় করা হয়।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫