বাংলাদেশ সোসাইটি ফর দ্যা স্টাডি অফ কালচার এন্ড রিলিজিয়ন-বিএসএসসিআর এর মহাসচিব এবং ইউল্যাব ইউনিভার্সিটির প্রফেসর ড. শাহনাজ হুসনে জাহান দিনাজপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলাপ করতে কয়েকজন লেখক গবেষকের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হহয়েছিলেন।
২৫ মে ২০২৬ সোমবার সকাল ১১টায় দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএসএসসিআর এর উত্তরাঞ্চলিয় কো -অর্ডিনেটর এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান, বিশিষ্ট লেখক ও গবেষক আলী ছায়েদ। মত বিনিময় কালে প্রফেসর ড. শাহনাজ হুসনে জাহান দিনাজপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে ব্যাপক কার্যক্রম চালানোর জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দিনাজপুরে একটি ঐতিহ্য মেলা করা হবে। এই মেলা যেন সত্যিকার অর্থেই এই জেলার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে পারে সেই লক্ষ্যে গবেষকদের কাজ করতে হবে। দিনাজপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে।
তিনি আরও বলেন, দিনাজপুর মিউজিয়ামে অনেকগুলো পাথর, মূর্তি সহ নানা রকমের নিদর্শন আছে। একটি পাথর শুধুমাত্র পাথর নয়। এই পাথরের গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে। গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরতে পারলেই তা সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় নিদর্শনে পরিণত হবে। তাই সেই লক্ষ্যে কাজ করতে হবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশিষ্ট লেখক গবেষক ও দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, লেখক ও গবেষক মেহেনাজ পারভিন, সালকি আহমাদিয়া আলিম মাদ্রাসার প্রভাষক আবু বকর সিদ্দিক রতন এবং কবি জহিরুল ইসলাম।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫