ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খান-কে স্বপদে পুনর্বহালের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে-২০২৬) সকালে শহরের লিলি মোড়স্থ ইসলামি ব্যাংক দিনাজপুর শাখার সম্মুখ সড়কে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সচেতন গ্রাহক ফোরাম দিনাজপুরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। মো. ওমর ফারুক খানের মতো দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে স্বপদে পুনর্বহাল করা হলে তা ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার গ্রাহক অ্যাডভোকেট মইনুল আলম, প্রবীণ শিক্ষক হাফিজুর রহমান, অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল, অধ্যাপক সাদাকাত আলী খান, মাওলানা রুহুল আমিন, মো. আকবর হোসেন, নার্গিস আরা, মেহরাব আলী এবং রাশেদুল ইসলাম রিপনসহ অনেকে।
উক্ত মানববন্ধনে সচেতন নাগরিক ফোরামের সদস্যবৃন্দ এবং ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক উপস্থিত হয়ে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫