দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের নতুন ভবন নির্মাণ, স্টেশন আধুনিকায়ন এবং ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন—পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
দাবি আদায়ে রেলস্টেশন প্ল্যাটফর্মে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে অর্ধদিবস রেলপথ অবরোধ ও স্টেশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫মে)সকাল সাড়ে ১০টার দিকে ‘ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার সদস্যসচিব আব্দুল মোত্তালিব পাপ্পু, এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্যসচিব মানিক মণ্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক, বাংলাদেশ ইসলামী আন্দোলন ফুলবাড়ী শাখার সভাপতি রবিউল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ফুলবাড়ী একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। প্রতিদিন হাজারো যাত্রী এ স্টেশন ব্যবহার করলেও আধুনিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। তাঁরা বলেন, ফুলবাড়ী ছাড়াও নবাবগঞ্জ, বিরামপুর, পার্বতীপুর, চিরিরবন্দর ও দিনাজপুর সদর উপজেলার মানুষ এ স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এ ছাড়া বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া পাথরখনি ও তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও এ স্টেশনের ওপর নির্ভরশীল।
স্থানীয়দের অভিযোগ, ব্রিটিশ আমলে নির্মিত স্টেশনটির ভবন বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্ল্যাটফর্মে পর্যাপ্ত ছাউনি না থাকায় বর্ষাকালে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তাঁরা দ্রুত নতুন ভবন নির্মাণ, প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও আধুনিকায়নের পাশাপাশি পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও রেল কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। আগামী ১৭ মে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রেল মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তাঁরা। এরপর ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে বৃহত্তর গণআন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধ ও স্টেশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
ফুলবাড়ী স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনটি দিয়ে প্রতিদিন আপ ও ডাউনে ১১টি করে আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে। তবে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতি নেই। এসব ট্রেন থেকে স্টেশনটির মাসিক রাজস্ব আয় প্রায় ৪৫ লাখ টাকা, যা বছরে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকায়
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫