পহেলা মে-২০২৬ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি ইউনিয়নের (রেজিঃ নং -৫২৩) আয়োজনে বর্ণাঢ্য রেলি শেষে দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখছেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন ও দিনাজপুর চেম্বার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মঞ্জুর মুরশেদ সুমন।
উক্ত আলোচনা সভায সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নূরু। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ।
সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আলম,সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ লাবু, অর্থ সম্পাদক মোঃ সাত্তার, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন সোহাগ, কার্যকরী সদস্য মর্জিনা বেগম, ফরিদুল ইসলাম প্রমুখ।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫