দিনাজপুরে ৩০২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৬ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার রাশেদুল ইসলাম (২৮) এর নিজ বাড়ী তল্লাশি করে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাকিবুজ্জামান এর নির্দেশে এবং ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমান-এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে উদ্ধারকৃত ৩০২০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ লাখ ৬ হাজার টাকা দেখানো হয়েছে। পরবর্তীতে ৩০২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত যুবক মো. রাশিদুল ইসলাম (২৮)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) স্মরণির ১০ (খ) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫