প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ জন, বহিষ্কার ১

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে (বাংলা ১ম পত্র) ৮টি জেলায় মোট ১ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধা জেলায় ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপস্থিতি ও অনুপস্থিতির পরিসংখ্যান বোর্ড সূত্রে জানা যায়, এবছর বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৪১ হাজার ২২০ জন। এর মধ্যে ১ লক্ষ ৪০ হাজার ৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিতির গড় হার ০.৮৩%।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫