প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ণ
দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত বহু যাত্রী

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী গেটলক বাস খাদে পড়ে বহু যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে ফুলতলা ও লক্ষীনারায়নী এলাকার মাঝামাঝি একটি মাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ডোমার থেকে দিনাজপুরগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। বাসটি উল্টে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫