প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
দিনাজপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

দিনাজপুরবাসী বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার প্রতিটি শহীদ মিনার।
এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান ভাষা দিবস পালন করেছে জেলাবাসী।
শনিবার (২১ ফেব্রুয়ারী) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জেলা প্রশাসক খালেদ মো. রফিকুল ইসলাম, পুলিশ মো. জেদান আল মুসা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_2037" align="alignnone" width="1024"]
দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।[/caption]
দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো.রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পৌসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুলের নেতৃত্বে পৌর বিএনপি’র নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, জেলা মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, জাসাস, তরুনদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় দিনাজপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫