প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ
চাঁদ দেখা গেছে রোজা শুরু কাল

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার রোজা শুরু হবে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৈঠক শেষে তিনি আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন এবং দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান।
এদিকে, গতকাল মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা পালন শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে।
সময়ের আলো
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫