দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অসংখ্য জনসাধারণের উপস্থিতিতে দিনাজপুর-২ বীরগঞ্জ কাহারোল আসনের ১১ দলীয় জোট ও জামাত মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমানের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫টায় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ মতিউর রহমান।
তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনামূলক নানা বিষয় তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ আসনের সদস্য মোঃ জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাহারোল উপজেলা শাখার সভাপতি মোঃ ফয়সাল ইসলাম, এবং দিনাজপুর–১ আসনে গণভোটের পক্ষে প্রার্থী ও এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ শহিদুল্লাহ, আমীর, ২নং রসুলপুর ইউনিয়ন, কাহারোল।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫