প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৭:২৯ এ.এম
পঞ্চগড়ে নাজমুল হক প্রধানের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমল হক প্রধান পঞ্চগড় -১ আসনের যুক্তফ্রন্ট প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় এসে পৌঁছলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শহীদ মিনার, বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। এখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামীতে শক্তিশালী বিরোধী দল দরকার। যাতে সরকার ফ্যাসিস্ট হতে না পারে। আমরা শক্তিশালী বিরোধী দল হতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা ও মটরকার মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় জেলা জাসদের সভাপতি ও পঞ্চগড় -২ আসনের প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে মিছিল নিয়ে তিনি দলীয় কার্যালয়ে যান। এর আগে তিম দেবীগঞ্জ ও বোদা উপজেলা সদরে পথ সভায় বক্তব্য দেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫