দিনাজপুরের ঘোড়াঘাটে কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহে সবুজ
বোরো বীজতলার রং বদলে হলুদ হয়ে গেছে। এই দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
কিছুদিনের মধ্যেই তারা জমিতে এসব চারা রোপণের প্রস্ততি
নিচ্ছিলেন। এই সময় বীজতলা হলুদ হয়ে যাওয়ায় কৃষকদের কপালে চিন্তার পড়েছে।
উপজেলার ভাতছালা কৃষক আব্দুস ছালাম পাশ্বের মাঠে বোরো বীজতলা তৈরি করেছিলেন। তাঁর চারাগুলো ছিল গাঢ় সবুজ। কিন্তু তীব্র শীতে পুরো জমির চারাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে।
তিনি আরো জানান, বোরো বিজ ঠিক মতো লম্বা হয়নি কি ভাবে যে জমিতে রোপন করবো। তিনি এর সমাধান খুঁজে পাচ্ছেন না। এসব চারা রোপণ করে ভালো ফসল মিলবে কিনা এ নিয়ে দুর্ভাবনায় পড়েছেন।
একই উপজেলার ভেলামারী এলাকার কৃষক আনিছুর ও রামেশ্বরপুর গ্রামের শফিকুল জানিয়েছেন, তাদের এলাকায় অনেক কৃষকের বীজতলা হলুদ হয়ে গেছে। সেখানকার জমিতে আগাম জাতের ধানের আবাদ করা হয় বেশি। বীজতলাও আগে তৈরি করা হয়। সেসব জমিতে চারা রোপণও শেষের পর্যায়ে। যে কারণে বীজতলার তেমন ক্ষতি হয়নি। উঁচু এলাকার জমিতে চারা রোপণ করা হয় দেরিতে। যে কারণে সেসব এলাকার বীজতলাও দেরিতে তৈরি করেন চাষিরা। এসব বীজতলার চারা অপরিণত হওয়ায় কিছুটা ক্ষতি হয়েছে কৃষকদের।
কৃষি কর্মকর্তা কৃষকদের পরামর্শ দিয়েছেন, বীজতলায় যেন রাতে সেচ দিয়ে সকালে আবার পানিটুকু নিষ্কাশনের ব্যবস্থা করেন। এ ছাড়া প্রতিদিন সকালে দড়ি টেনে চারার গায়ে জমে থাকা কুয়াশা ফেলে বীজতলায় ছাই ছিটানোর পরামর্শও দিয়েছেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫