প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১১:৪৯ এ.এম
দিনাজপুরে এসএসসি ৯৮ স্কুল ক্রিকেট বাছাইপর্ব অনুষ্ঠিত

আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াল ঢাকা ৯৮ এর আয়োজনে এসএসসি ৯৮ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বাছাইপর্বের প্রথম পর্বের খেলা। উৎসবমুখর পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। স্কুলভিত্তিক প্রীতি ক্রিকেট ম্যাচে দিনাজপুর জেলার চারটি স্কুল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী স্কুলগুলো হলো-দিনাজপুর জিলা স্কুল, সেন্ট ফিলিপস হাই স্কুল, দিনাজপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় ও বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। ঢাকা ৯৮-০০ গ্রুপ। "৯৮ ওয়ার্ল্ডকাপ ক্রিকেট" টুর্নামেন্টের অংশ হিসেবে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে দিনাজপুর জেলার চারটি স্কুল এই বাছাইপর্বে অংশ নেয়।
এই খেলায় দিনাজপুর জেলা থেকে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে অংশগ্রহণের গৌরব করে দিনাজপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দিনাজপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী মামুনুর রশীদ হিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলা এবং সুস্থ মানসিকতা তৈরিই এই প্রীতি ম্যাচের মূল উদ্দেশ্য। এ আয়োজনের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সম্পৃক্ত নয়।
তারা আরও জানান, দেশের ৮টি বিভাগের চ্যাম্পিয়ন স্কুল ঢাকায় অনুষ্ঠেয় মূল পর্বের খেলায় অংশগ্রহণ করবে। সারা বাংলাদেশ থেকে একশ’র বেশি স্কুল এই টুর্নামেন্টে অংশ নেবে।
আয়োজকদের মতে, খেলাধুলা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়-এটি চরিত্র গঠন ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করে। স্কুল পর্যায় থেকেই শিশুদের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা জানান। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে একই অনুষ্ঠানে ঢাকা ’৯৮ গ্রুপের অরগানাইজিং প্যানেলের সদস্যদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫