প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৭:৪২ এ.এম
নবাবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মিজানুর রহমান

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান।
তিনি বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক। শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং একাডেমিক ক্ষেত্রে তার নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ মিজানুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হয়বতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য যে, এর আগে ২০২২ সালে তিনি দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিক শিক্ষা সেবা, সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং নেতৃত্বগুণের জন্য তিনি এলাকার শিক্ষাঙ্গনে একজন আদর্শ ও যোগ্য শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫