প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:৩৬ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাপা নেতা রুবেলের শোক প্রকাশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আহমেদ শফি রুবেল শোক প্রকাশ করেছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক আহমেদ শফি রুবেল বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
শোক বার্তায় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের কল্যাণে মানুষের কল্যাণে আজীবন আপোষহীন ভাবে কাজ করে গেছেন।
জনগণের ভূষিত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার তার প্রতি অনেক নির্যাতনমূলক আচরণ করেছে। ফলশ্রুতিতে স্বাস্থ্যহানির ঘটে তার জীবন সংক্ষিপ্ত করে তুলে। দেশ জাতি হারালো গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের জন দরদি নেত্রীকে। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসি করেন, আমিন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫