প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:১২ এ.এম
বুধবার দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল আরও বলেন, জানাজা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সবাইকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার অনুরোধ করছি।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫