প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ণ
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
রাশেদ খান ঝিনাইদহ চার আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হয়েছেন। দলীয় নেতাকর্মীদের তার পাশে থেকে নির্বাচিত করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। -সময়ের আলো
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫