আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিত প্রার্থী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, সাংঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, আমরা আশাবাদী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন। তিনি বলেন, দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়াকে। এর আগে তাঁকে ভোট দেয়ার সুযোগ পাননি দিনাজপুরবাসি। সদরের ভোটাররা অধীর আগ্রহে তাঁকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দিনাজপুর সদরের ভোটাররা বিপুল ভোটে তাঁকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫