আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন
ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, দিনাজপুর জেলা কৃষকদলের সহ সভাপতি মোঃ লাইসুর রহমান লিপু সহ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫